সুন্দর কিছুর জন্য সবারই একটি সাজানো প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী সে কাজ করে আর জীবনে সফলতা অর্জন করে | আসলে সামাজিক চাকচিক্য আর পকেট ভারি থাকাই কি সফলতার সংজ্ঞা নাকি এর সাথে মিশে আছে অন্য কিছু , যেমন কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলো আপনার হাতে পর্যাপ্ত টাকা নেই কিন্তু আপনার হাতে কিছু টাকা এল এবার চুপি চুপি নিজেই নিজের ইচ্ছাটা পূরণ করে এলেন এটা কি সফলতা নয়, এটা কি সার্থকতা নয় | দিনের পর দিন আমরা অন্যের সাথে নিজের তুলনা করতে করতে একটি অসুস্থ জাতিতে পরিণত হয়েছি আমরা এগুলো থেকে বের হতে পারছি না অথচ ভালোবাসার মানুষকে জীবনে না পাওয়া সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এর আফসোস সারা জীবন বয়ে বেড়াতে হয় | সবকিছুর নিয়ন্ত্রণ আপনার হাতে নেই আর আপনি চাইলে সেটা করতেও পারবেন না | চাইলে হয়তো কিছু প্রভাবক পরিবর্তন করতে পারবেন | এই ছোট একটি জীবনে কত মানুষকে হারিয়ে ফেললাম জানিনা আর কতদূর হাঁটতে হবে আর কত মানুষ নিঃশেষ হয়ে যাবে | সব জানা সত্ত্বেও আমরা ব্যস্ত, ভীষণ ব্যস্ত আমাদের কাছে এক সেকেন্ড সময়ও নেই নিজের জন্য আর এভাবেই শত ব্যস্ততায় আমরা নিজের সাথে সকলকে হা...